ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ববির সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদের নবনির্বাচিত ভিপি রাফি শিকদার ও জিএস রাব্বি হাসান

ববি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজবিজ্ঞান বিভাগ ছাত্র সংসদ (স্টুডেন্ট অ্যাসোসিয়েশন) নির্বাচন ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) পদে রাফি শিকদার এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে রাব্বি হাসান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা নিজ নিজ ব্যাচের প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক উপায়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১০ম ব্যাচ থেকে ভিপি পদে লড়ে মো. ইফতেসাফ-আর-রাফি ৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কে. এম. ইয়াকিন আরাফাত পান ১ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ১১তম ব্যাচ থেকে লড়াই করে ৩১ ভোট পেয়ে বিজয়ী হন রাব্বি হাসান। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জিয়াদ হোসেন পান ১৮ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আশরাফুল মোল্লা। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ নাভিদ পারভেজ ১১ ভোট ও মো. নদীব মাহমুদ ১৬ ভোট পান।

সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে বিজয়ীরা হলেন—
সাংগঠনিক সম্পাদক মো. সাঈদ হোসেন (৩৪ ভোট),
প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (৩২ ভোট),
ক্রীড়া সম্পাদক মো. রাহাত বেপারী (৩৩ ভোট),
সাংস্কৃতিক সম্পাদক প্রত্যয় রায় (২৪ ভোট, লটারির মাধ্যমে বিজয়ী)
।

এ ছাড়া ব্যাচভিত্তিক সদস্য পদে নির্বাচিত হয়েছেন— ১০ম ব্যাচের মো. আলিমুদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১১তম ব্যাচের মো. তাহাসিন নাবিল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১২তম ব্যাচের রুদ্র (৩০ ভোট), ১৩তম ব্যাচের মো. আলমগীর হোসেন (৪০ ভোট), ১৪তম ব্যাচের মো. মেহেদী হাসান (৩৮ ভোট) ও সমাউন ভূঁইয়া (২৩ ভোট) এবং ১৫তম ব্যাচের এস. এম. রায়হানুল হায়দার (৪০ ভোট) ও নাসিম মাহমুদ নাহিদ (৩৯ ভোট)।

বিজয় নিশ্চিত হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবনির্বাচিত ভিপি রাফি শিকদার বলেন, সাধারণ শিক্ষার্থীদের এই আস্থা ও ভালোবাসার প্রতি আমি চিরকৃতজ্ঞ। বিভাগের শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের যৌক্তিক যেকোনো প্রয়োজনে আমরা সার্বক্ষণিক পাশে থাকব। সমাজবিজ্ঞান বিভাগকে একটি সুসংগঠিত ও আদর্শ পরিবার হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান অঙ্গীকার।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।