ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সঠিকভাবে ভ্যাট-ট্যাক্স দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান ববি উপাচার্যের

ববি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

সঠিকভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদানের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রত্যক্ষ অবদান রাখার আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে আয়োজিত “VAT Management and Online Income Tax Return Submission” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিয়োরেন্স সেল (আইকিউএসি) এই কর্মশালার আয়োজন করে।

আইকিউএসি-এর পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইমরান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-বরিশালের কর কমিশনার শেখ শামীম বুলবুল।

এছাড়া মূসক (ভ্যাট) ও আয়কর সংক্রান্ত কারিগরি বিষয়ে মূল আলোকপাত ও দিকনির্দেশনা প্রদান করেন বিশেষ আলোচক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ-বরিশালের যুগ্ম কমিশনার মো. মেহেরব হক এবং কর অঞ্চল-বরিশালের উপ-কর কমিশনার প্রতীষ বিশ্বাস। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও দাপ্তরিক প্রধানগণ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিল এবং সহজ উপায়ে ভ্যাট ব্যবস্থাপনার পদ্ধতি সংক্রান্ত বাস্তবভিত্তিক স্পষ্ট ধারণা প্রদান করা।

উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, ভ্যাট ও ট্যাক্স আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিকভাবে ভ্যাট ও ট্যাক্স প্রদান করার মাধ্যমে আমরা রাষ্ট্রের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রত্যক্ষভাবে অবদান রাখতে পারি। এ বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা থাকা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই বিষয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে ভিসি আরও বলেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এ বিষয়ে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ ধরনের কর্মশালা অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে কর ও ভ্যাট প্রদানে আরও সচেতন হতে সহায়তা করবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।