ঢাকাMonday , 13 July 2026
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

অনুষদভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত বাকৃবি ছাত্রদলের

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শিক্ষার্থীভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অনুষদভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

শনিবার (১২ জুলাই) বাকৃবি শাখা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, মতবিনিময় এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে যোগ্য, মেধাবী ও সাংগঠনিকভাবে দক্ষ শিক্ষার্থীদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা-সম্ভাবনা নিয়ে আরও কার্যকরভাবে কাজ করা এবং অনুষদ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে।

এতে আরও জানানো হয়, অনুষদভিত্তিক কমিটিতে দায়িত্ব পালনে আগ্রহী পদপ্রত্যাশী শিক্ষার্থীদের আগামী ১৮ জুলাই (শনিবার) বিকেল ৫টা থেকে রাত ৭টার মধ্যে ট্রিপসি মিনি কনফারেন্স কক্ষে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ. এম. শোহাইবের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাকৃবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অনুষদভিত্তিক কমিটিগুলো শিক্ষার্থীদের কল্যাণ, নেতৃত্ব বিকাশ এবং ইতিবাচক সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।