দেশের তরুণ ভেটেরিনারিয়ান কৃষিবিদ ডা. মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু আমেরিকার Florida অঙ্গরাজ্যের Miami শহরে অবস্থিত Atlantis University থেকে কৃতিত্বের সাথে উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন।
তিনি উক্ত বিশ্ববিদ্যালয় থেকে Master of Business Administration (MBA) in Business Intelligence and Analytics ডিগ্রি অর্জন করেন। অধ্যয়নকালে ব্যবসায় Supply Chain Optimization-এর ক্ষেত্রে Artificial Intelligence (AI)-এর ব্যবহার নিয়ে গবেষণা করে প্রশংসা অর্জন করেন।
ডা. পাপ্পুর “Optimizing Supply Chain with Artificial Intelligence in Business” শিরোনামের একটি গবেষণা প্রবন্ধ একটি আমেরিকান জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় তিনি দেখিয়েছেন, কীভাবে Artificial Intelligence (AI) ব্যবহার করে ব্যবসার ব্যয় কমানো, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব।
এ বিষয়ে ডা. পাপ্পু বলেন, “বর্তমান সময় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। আধুনিক বিশ্বে প্রায় সব ক্ষেত্রেই AI ব্যবহার করা হচ্ছে। ব্যবসায় Artificial Intelligence-এর সঠিক ব্যবহার একদিকে ব্যয় কমায়, অন্যদিকে উৎপাদনশীলতা বৃদ্ধি করে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের ব্যবসা ও অর্থনীতিতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবসা ব্যবস্থাপনা ও স্মার্ট সাপ্লাই চেইন উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে তার।
ডা. পাপ্পুর এই আন্তর্জাতিক অর্জনে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন। তরুণ প্রজন্মের জন্য তার এই সাফল্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঝিনাইদহের সন্তান ডা পাপ্পু পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি প্যাথলজিতে ১ম মাস্টার্স সম্পন্ন করেন। উচ্চ শিক্ষার্থে মার্কিন যুক্তরাষ্ট্রে গমনের পুর্বে দেশে বিভিন্ন কোম্পানীতে সাফল্যের সাথে চাকুরি করেন এবং সর্বশেষ নোভিভো হেলথকেয়ার লিমিটেডে ডেপুটি ম্যানেজার ( ইন্সটিটিউট সেলস) হিসেবে কর্মরত ছিলেন।


