ads
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষা ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এটি দায়ের করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।

এর মাঝেই সোমবার হাইকোর্টে নির্বাচনের স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য এক রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। পরবর্তীতে শুনানির পর হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। ফলে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত তারিখে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।