ads
ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদন সাপেক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ চলতি বছরের আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক জনপথ ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ বিষয়ে কুবি প্রশাসনের পক্ষ থেকে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে।

সমাবর্তন কমিটির সহ-আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘সমাবর্তনের শুধু তারিখ নির্ধারণ হয়েছে। অতিথি হিসেবে আছেন মাননীয় উপদেষ্টা সড়ক জনপথ ও বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, ইউজিসির চেয়ারম্যান ও আমাদের উপাচার্য স্যার।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।