ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নিরাপদ পোলট্রি উৎপাদন ও ওয়ান হেলথ পদ্ধতি নিয়ে ওয়েবিনার আয়োজন করছে সার্ক কৃষি কেন্দ্র

সংবাদ লাইভ
জুন ২, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিরাপদ পোলট্রি উৎপাদন, খাদ্যনিরাপত্তা এবং প্রাণী ও মানুষের স্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজন করতে যাচ্ছে সার্ক কৃষি কেন্দ্র (এসএসি)। আগামী ৮ জুন অনুষ্ঠিতব্য এ ওয়েবিনারের শিরোনাম ‘সেইফ পোলট্রি প্রোডাকশন ইন দ্য কনটেক্সট অব ওয়ান হেলথ অ্যাপ্রোচ’।

ওয়েবিনারটি বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে। এতে ওয়ান হেলথ ধারণার আলোকে প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য এবং পরিবেশগত স্থায়িত্বের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হবে।

অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকবেন ভারতের আইসিএআর-ডাইরেক্টরেট অব পোলট্রি রিসার্চের পোলট্রি নিউট্রিশন বিভাগের প্রধান ড. শ্যাম সুন্দর পাল এবং সিঙ্গাপুর ফুড এজেন্সির ন্যাশনাল সেন্টার ফর ফুড সায়েন্সের জ্যেষ্ঠ বিজ্ঞানী সিয়াও ই তান।

ওয়েবিনারে খাদ্যনিরাপত্তা, পোলট্রি স্বাস্থ্য ব্যবস্থাপনা, দায়িত্বশীল উৎপাদনব্যবস্থা এবং পোলট্রি খাতের স্বাস্থ্যঝুঁকি কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরা হবে। একই সঙ্গে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের গুরুত্ব নিয়েও আলোচনা করবেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলী।

সার্ক কৃষি কেন্দ্র জানিয়েছে, এ ওয়েবিনারের মাধ্যমে গবেষক, শিক্ষক, পোলট্রি পেশাজীবী, প্রাণিচিকিৎসক, শিক্ষার্থী এবং উন্নয়নকর্মীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে ওয়েবিনারে অংশ নিতে পারবেন। নিবন্ধনের লিংক: https://forms.cloud.microsoft/r/EqHgDsr77j?origin=lprLink

নিবন্ধন সম্পন্নকারীদের কাছে পরবর্তীতে ওয়েবিনারের অংশগ্রহণ লিংক পাঠানো হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।