বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের রোভার স্কাউট সদস্যদের দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রোভার স্কাউট কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সততা ও সেবার মানসিকতা গড়ে তোলা হয়। এসব মূল্যবোধ ধারণ করে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশসেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।
কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঞা।
প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপ-এর গ্রুপ সম্পাদক ও ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) ড. মো. জহিরুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রোভার স্কাউট সদস্যরা আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী বিভিন্ন স্কাউট কার্যক্রম শেষে দীক্ষা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।


