ads
ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মাহী ছিদ্দীকী সিয়াম, নোবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ২৯, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নোবিপ্রবি কর্মকর্তা/কর্মচারী ফোরাম কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে পুনরায় কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে পে স্কেল আমাদের সকলের একটি ন্যায্য দাবি। কর্মকর্তা/কর্মচারীদের জীবন যাত্রার মানোন্নয়ন এবং সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে সংসার করে যাতে সততা, দক্ষতা ও কর্মস্পৃহা নিয়ে অফিস করতে পারে এই জন্য শতভাগ সম্ভব না হলেও যতোটুকু সম্ভব তা বাস্তবায়ন করে অতি দ্রুত ৯ম পে স্কেল প্রজ্ঞাপন জারির করার জন্য আহ্বান জানাই।

পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সেকশন অফিসার জিয়াউর রহমানের সঞ্চালনায় নোবিপ্রবি জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সভাপতি এবং হিসাব পরিচালক দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন (ক) শাখার সেকশন অফিসার মো: নোমান ফারুক, শিক্ষা শাখা রেজিস্ট্রার দপ্তরের কম্পিউটার অপারেটর মো: আব্দুর রহিম, প্রো-ভিসি দপ্তরের সেকশন অফিসার শানে-ই-এলাহি বাবু, রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন (ক) শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহিম ভূঁইয়া, সংস্থাপন শাখা রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মো: ইসমাইল হোসেন, নোবিপ্রবি জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের সদস্য সচিব এবং উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সাখায়েত উল্যাহসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে ৫/৬ বছর পরপর পে স্কেল হলেও ২০১৫ সালে ৮ম পে স্কেলের পর আজ ২০২৬ সাল অর্থাৎ ১১ বছর ধরে কোন পে স্কেল দেওয়া হয় নি। যা খুবই দুংখজনক। সম্প্রতি পে কমিশন সকল কাগজপত্র ও সুপারিশ করার পরেও কোন এক অদৃশ্য কারণে আমাদের বহুল কাঙ্খিত পে স্কেল প্রজ্ঞাপন আটকিয়ে রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমাদের কর্মকর্তা/কর্মচারীদের কষ্ট লাঘবে অতি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারির করার জন্য আপনার নিকট উদাত্ত আহ্বান জানাই। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া ছাড়া আমাদের আর কোন উপায় থাকবে না।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।