ads
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম

নিজস্ব প্রতিবেদক
জুন ১৯, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক এবং দেশের কৃষিবিদ সমাজের সুপরিচিত, পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম সম্প্রতি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনয়ন প্রদান করে। তাঁর এই মনোনয়নকে দেশের কৃষিবিদ ও কৃষি শিক্ষাবিদ মহল অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। বিশেষ করে তরুণ কৃষিবিদ ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

কৃষিবিদ শামীম একজন দক্ষ সংগঠক ও গবেষণামনস্ক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে কৃষিবিদদের জাতীয় পেশাজীবী সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (কেআইবি)-এর নেতৃত্বে ছিলেন। সেখানে তিনি সফলভাবে সাংগঠনিক সম্পাদকআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও কৃষি উন্নয়ন বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি তাঁকে কৃষিবিদ সমাজে একজন আস্থাভাজন ও অনুকরণীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় সংবাদলাইভ২৪ ডটকমকে তিনি বলেন,
“এই মনোনয়ন আমার কাছে শুধু সম্মানজনক দায়িত্ব নয়, এটি একটি প্রতিশ্রুতি—যেখানে দেশের কৃষিশিক্ষা, গবেষণা ও উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে কাজ করতে চাই। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় একটি নবীন প্রতিষ্ঠান হলেও এর সম্ভাবনা অপরিসীম। আমি চাই এই বিশ্ববিদ্যালয় কৃষি গবেষণা ও উদ্ভাবনে দেশের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠুক।”

তাঁর এই মনোনয়নকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তায় ভরে উঠেছে কৃষিবিদ ও পেশাজীবীদের টাইমলাইন। অনেকেই লিখেছেন, “শামীম ভাইয়ের মতো একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল কৃষিবিদকে সিন্ডিকেট সদস্য করা সময়োপযোগী সিদ্ধান্ত। তিনি নিশ্চিতভাবেই এই দায়িত্বের প্রতি সুবিচার করবেন।”

অন্যদিকে বিভিন্ন কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরাও আশাবাদ ব্যক্ত করেছেন যে, এই মনোনয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসন এবং একাডেমিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে, কৃষিবিদ শামীমের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সকল স্তরের কৃষিবিদদের পক্ষ থেকে কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলা হয়, “তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং একজন দূরদর্শী চিন্তাশীল মানুষ, যাঁর চিন্তা সবসময়ই দেশের কৃষি, কৃষক এবং কৃষিবিদদের কল্যাণকে ঘিরে আবর্তিত হয়। আল্লাহ তাঁকে সুস্থ রাখুন, দীর্ঘ জীবন দান করুন—যাতে তিনি দেশ ও জাতির জন্য আরও কাজ করে যেতে পারেন।”

উল্লেখ্য, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি নবগঠিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যা কৃষিভিত্তিক জ্ঞানচর্চা ও গবেষণার নতুন দুয়ার উন্মোচনের প্রত্যয়ে এগিয়ে চলেছে। এই প্রতিষ্ঠানের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে সিন্ডিকেট সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।