ads
ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে: এফবিআই

ডেস্ক নিউজ
জুলাই ১৪, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পর একজন পুরুষ হামলাকারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছে।

এরপরই প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমাদের দেশে যে এমন হামলার ঘটনা ঘটতে পারে তা অবিশ্বাস্য। রোববার (১৪ জুলাই) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় সময় শনিবার একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা হয়। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে লক্ষ্য করে ‘একটি গুলি করা হয়েছে যা আমার ডান কানের ওপরের অংশে বিদ্ধ হয়েছে।’

সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলাম, ভিন্ন কিছু একটা ঘটছে। আমি একটা ঘোরের আওয়াজ, এরপর গুলির শব্দ শুনতে পেলাম এবং সাথে সাথে একটি বুলেট আমার চামড়ার মধ্যে দিয়ে ছিঁড়ে যাচ্ছে বলে বুঝতে পারলাম।’

তিনি বলেন, ‘অনেক রক্তক্ষরণ হয়েছে, পরে আমি বুঝতে পারি আমার সাথে কী ঘটছে।’ ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন, গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট তার চামড়া ঘেঁষে বেরিয়ে গেছে।

এদিকে সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় হামলাকারীর গুলিতে অন্য এক ব্যক্তি নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে আহত করা হয়েছে; তা ছিল একটি হত্যা প্রচেষ্টা।  স্থানীয় সময় শনিবার গভীর রাতে পেনসিলভানিয়ার বাটলারে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (এফবিআই)।

এফবিআইয়ের বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেছেন, যখন ট্রাম্প সমাবেশ করছিলেন তখন গুলি করা হয়। এটি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি হত্যার প্রচেষ্টা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।