ads
ঢাকামঙ্গলবার , ৯ মে ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শহরের সৌন্দর্য এবং ভারসাম্য রক্ষায় প্রয়োজন সবুজ নগরায়ণ

সংবাদ লাইভ
মে ৯, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

পীর নাঈমুজ্জামান নাঈম: বর্তমানে নগরায়ণের অসম প্রতিযোগিতার ফলে নির্বিচারে চলেছে বৃক্ষ নিধন। যার ফলে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। কাগজে কলমে শুধু বলা হচ্ছে গাছ লাগান পরিবেশ বাচান কিন্তু বাস্তবে হচ্ছে উল্টো কাজ। বৃক্ষ নিধনের ফলে বিভিন্ন সমস্যা প্রকট থেকে প্রকটতর হচ্ছে।

আমাদের বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে আমাদের শহর। দূষিত হচ্ছে বায়ু যা জীবন যাপনের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। পানির স্তর হ্রাস পাচ্ছে এবং এই সমস্যা আরও প্রকট হচ্ছে যা অদূর ভবিষ্যতে যুদ্ধের কারণ হতে পারে। তাপমাত্রা অস্বাভাবিক হয়ে যাচ্ছে যা জীববৈচিত্র্যের জন্য হুমকি। উষ্ণ হয়ে যাচ্ছে পৃথিবী যা বসবাসের জন্য প্রতিকূল। এছাড়াও বৃক্ষ নিধনের ফলে পাখিদের আবাস্থল ধ্বংস হয়ে যাচ্ছে। বিভিন্ন বন্য প্রাণী লোকালয়ে চলে আসছে। শহরাঞ্চলে পাখির সংখ্যা একেবারে নগণ্য হয়ে যাচ্ছে। বিভিন্ন নতুন রোগ জীবাণুর আবির্ভাব হচ্ছে।বিভিন্ন বয়সের লোকের শ্বাসকষ্ট স্ট্রোক সহ আরও অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে। আরও দেখা দিবে যদি আমরা এখন থেকে সচেতন না হই। পরিবেশে বেঁচে থাকার জন্য পরিবেশের প্রতিটি উপাদান গুরুত্বপূর্ণ। যদি কোনো একটি উপাদানের ক্ষতি হয় তাহলে প্রকৃতি আমাদের উপর মারাত্মক প্রভাব ফেলে। নগর আমাদের এখানে বসবাস করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে।

নগরকে আমাদের বসবাস উপযোগী করে তোলার জন্য সবুজ নগরায়ণ কর্মসূচি হাতে নিতে হবে এতে করে মানুষ পশুপাখি সহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আশ্রয় নিশ্চিত হবে। এছাড়াও তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং নির্মল বায়ুতে নিঃশ্বাস নেওয়া সম্ভব হবে। যা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটাবে। সর্বোপরি আমাদের নিজেদেরকে সুস্থভাবে বেচে থাকার জন্য সবুজ বনায়ন কর্মসূচি হাতে নিতে হবে।

লেখক: শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।