ads
ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা

ববি প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে একটি হোয়াটসঅ্যাপ নম্বর (০১৮৫৬০৬৪৫২৮) থেকে বিভ্রান্তিমূলক বার্তা প্রেরণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, উক্ত নম্বরটি উপাচার্য মহোদয় বা বিশ্ববিদ্যালয়ের কোনো অফিসিয়াল নম্বর নয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে ২৪ মার্চ ২০২৫ তারিখে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে এ ধরনের বার্তায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. ফয়সল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে, যা একটি গুরুতর অপরাধ। এ বিষয়ে কেউ বিভ্রান্ত হলে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের যেকোনো সন্দেহজনক বার্তার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।