ads
ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘অ্যাস্ট্রোনমি নাইট ২.০’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

লাইটবক্স – বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ফটোগ্রাফি সোসাইটি এবং ‘দূরবিন’-এর যৌথ আয়োজনে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জ্যোতির্বিজ্ঞানের অনন্য এক আয়োজন ‘অ্যাস্ট্রোনমি নাইট ২.০’।

সম্প্রতি অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ‘দূরবিন’-এর পাঁচজন ন্যাশনাল ভলান্টিয়ার দুটি টেলিস্কোপের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য চাঁদ, বৃহস্পতি ও তার উপগ্রহ, মঙ্গল গ্রহ, ওরায়ন নেবুলা এবং স্টার ক্লাস্টারসহ মহাকাশের নানান বিস্ময়কর বস্তু সরাসরি দেখার সুযোগ করে দেন।

‘দূরবিন’ একটি অ্যাস্ট্রোনমি আউটরিচ প্রোগ্রাম যা ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB) এবং কানাডার ডানলাপ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স-এর যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান প্রসারের লক্ষ্যে সংগঠনটি নিয়মিত কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ১০ম ব্যাচের শিক্ষার্থী হাবিবুল ইসলাম ফুয়াদ বলেন, “এতদিন বই বা ইন্টারনেটে চাঁদ ও মহাকাশের নানা বস্তু দেখেছি, কিন্তু খালি চোখে টেলিস্কোপের মাধ্যমে এই প্রথম দেখলাম। অনেক অজানা তথ্যও জানতে পেরেছি।”

শিক্ষার্থীরা ‘দূরবিন’ এবং বিটেক ফটোগ্রাফি সোসাইটিকে এমন একটি ব্যতিক্রমধর্মী ও জ্ঞানভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।