ads
ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ২

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া সাবগ্রামে সড়কে বালুবাহী ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে এক নারী পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার সকালে সদর উপজেলার ২য় বাইপাস মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক জব্দ করেছে পুলিশ।

নিহতের নাম রেহেনা বেওয়া। তিনি সদর উপজেলার খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী। এছাড়া মোটরসাইকেল থাকা দুই আরোহী আহত হয়েছেন তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজমুল হক।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে ফ্যাক্টরিতে কাজ করার জন্য হেটে রওনা দেন রেহেনা বেওয়া৷ পথিমধ্যে মোল্লা বাড়ির সামনে একটি মোটরসাইকেল ও বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়৷ এসময় ওই ট্রাক রেহেনা বেওয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আর কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।