ads
ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় র‍্যাবের অভিযানে পিকআপ থেকে গাঁজা উদ্ধার, আটক ২

বগুড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় র‍্যাব ১২ এর অভিযানে একটি মিনি পিকআপ ভর্তি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌণে ৩ টার দিকে জেলার শেরপুর  উপজেলার শেরপুর টু নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের বানীয়া গোন্দাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলো, কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় উপজেলার হরিনারায়ণপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কামরুল ইসলাম (২৩) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর এলাকার মৃতঃ মকবুল হোসেন ছেলে রহিজ উদ্দিন (৩৬)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রংপুর থেকে বগুড়ার নন্দীগ্রামে একটি মিনি পিকআপ ভর্তি গাঁজার চালান প্রবেশ করছে। তখন র‍্যাবের একটি চৌকস টিম বগুড়া জেলার শেরপুর উপজেলার বানীয়া গোন্দাইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করে।

র‍্যাব-১২ আরো জানান, অভিযানে একটি মিনি পিকআপ, তিনটি মোবাইল, ৫টি সীম কার্ড ও নগদ ৭’শ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের স্থানীয় থানায় পাঠানো হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।