ads
ঢাকাশনিবার , ১২ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় বাসচাপায় সিএনজি চালক নিহত

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৪ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল নামক এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মজনু। তিনি শেরপুর উপজেলার সুপ্তচর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই আল আমিন বলেন, মজনু তার সিএনজি নিয়ে বগুড়া থেকে একাই শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়মাইলে রাস্তার ওপর থাকা একটি বড় পাথরের সঙ্গে ধাক্কা লেগে তার সিএনজি উল্টে যায় এবং তিনি ছিটকে পড়ে যান। পরে পেছনে থাকা দ্রুতগামী একটি বাস তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মজনু মারা যান।

তিনি আরও বলেন, ‘মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।