ads
ঢাকাশনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় প্রতিপক্ষের মারপিটে আহত এক বৃদ্ধের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় প্রতিপক্ষের মারপিটে আহত এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার সকালে কাহালু উপজেলার জামগ্রাম লয়াপাড়া এলাকায় তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহতের নাম মন্টু মিয়া। তিনি জামগ্রাম লয়াপাড়ার মৃত রইচ উদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান।

মামলার বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান,  গত ২৬ আগস্ট জমি সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় মন্টুসহ  ৭/৮ জন ব্যক্তি আহত হন। মন্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে বগুড়া টিএমএসএস মেডিকেলে ভর্তি করা হয়। গত ৫ সেপ্টেম্বর মন্টুর অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে নিজ বাড়িতে আনা হয়। বাড়িতে আনার পর তিনি সকালে মারা যান।

তিনি আরও জানান, এই ঘটনায় আগেই একটি মামলা হয়েছে। সেই মামলাটিই এখন হত্যা মামলা হিসেবে নেয়া হয়েছে। আর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।