বগুড়ার সান্তাহার রেলওয়ে এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।গত শুক্রবার বিকেলে সান্তাহার রেলওয়ে থানাধীন মাধনগর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার ইনচার্জ হাবিবুর রহমান জানান, শুক্রবার বিকেলে অজ্ঞাত ওই কিশোর ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী রংপুর এক্সপ্রেসে ট্রেনের ছাদে করে কোথাও যাচ্ছিলেন।
এসময় সান্তাহার রেলওয়ে থানাধীন মাধনগর রেল স্টেশনের ওভারব্রীজের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পেয়ে নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


