ads
ঢাকাবৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় খাদ্যবান্ধবের ২০০ বস্তা চাল উদ্ধার

বগুড়া ব্যুরো
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ২০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের রহমতবালা নামাপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার। এসময় খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল রাতে ভ্যান করে সরকারি বস্তাসহ চালগুলো সালেক তার বাড়িতে নিয়ে আসেন। পরে রাতেই তা সরকারি বস্তা থেকে বের করে অন্য বস্তায় তুলে বাড়ীর দুইটি ঘরে রেখে দেন। সালেক একটি মহলের সহায়তায় ও অর্থে সরকারি চাল কেনা বেচা করছে। হতদ‌রিদ্রদের  বিতরণ করা চালসহ সরকার বি‌ভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজা‌রি করার জন্য ঘরে মজুত করে রাখে। যা পরে সেখা‌ন থেকে ট্রাকযোগে দেশের বি‌ভিন্ন খাদ্য গোডাউন ও চালের ডিলারদের কাছে বি‌ক্রি করতেন।

অভিযান পরিচালনাকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার বলেন, ‘সরকারের খাদ্যবান্ধবে বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রহমানবালা এলাকার মৃত রমজান আলীর ছেলে সালেক মিয়ার বাড়ীতে অভিযান চালানো হয়। এ‌ সময় সালেকের বাড়ী তল্লাশি চালানো হলে দুইটি ঘর থেকে ২০০ বস্তা চাল জব্দ ক‌রা হয়৷ অভিযান চলাকালে বাড়ীর মালিক সালেক উপস্থিত না থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।