বগুড়ায় ঢাকা – নাটোর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, অজ্ঞাত ওই মহিলা কয়েক দিন যাবত শাকপালা ও তার আশপাশে পাগলীর বেশে ঘোরাফেরা করছিলেন। রাস্তার পাশে ওই নারীর লাশ দেখে পুলিশকে খবর দেয়।
তিনি আরও জানান, নিহত ওই নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, গভীর রাতে সড়কে চলার সময় দ্রুতগামী বা ভারি যানবাহন তাকে ধাক্কা দিতে পারে। মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


