ads
ঢাকারবিবার , ২৭ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ২৭, ২০২৪ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় এ মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত।

এবারের মেলায় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের খুদে বিজ্ঞানীদের শতাধিক প্রজেক্টে ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রায় ১৫০জন শিক্ষার্থী অংশ নেয়৷ প্রজেক্ট পরিদর্শন শেষে সর্বোচ্চ স্কোর অর্জন করা দুইটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়৷

প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, যে কোনো চেষ্টা এক দিনের জন্য নয়৷ উদ্ভাবন ও চেষ্টার ধারাবাহিকতা বজায় রাখতে হবে৷ শুধু পাঠ্য বই নয় বরং বইয়ের বাইরের বিচিত্র বিষয় নিয়েও উদ্ভাবনী চিন্তা করতে হবে৷ আজকের এই ক্ষুদে বিজ্ঞানীরা কিন্তু আগামীর সম্ভাবনা৷ আগামীর প্রযুক্তিনির্ভর পৃথিবীকে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দেবে৷

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।