ads
ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বইমেলায় আসছে আর্শিনা ফেরদৌসের কাব্যগ্রন্থ ‘কেউ তোমাকে বুঝুক কবিতার গভীর অন্তমিলে’

সাহিত্য বিভাগ
জানুয়ারি ২৮, ২০২৪ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

অমর একুশে বইমেলা ২০২৪ এ আসছে জনপ্রিয় লেখিকা আর্শিনা ফেরদৌসের কবিতার বই “কেউ তোমাকে বুঝুক কবিতার গভীর অন্তমিলে”। এটি তার লেখা তৃতীয় কবিতার বই।

‘কেউ তোমাকে বুঝুক কবিতার গভীর অন্তমিলে’ মানবিকতা, বাস্তব জীবন, রাজনীতি কল্পনা বিভিন্ন বিষয়ের উপর ৪০ টি কবিতা স্থান পেয়েছে। বইটি প্রকাশ করছে প্রতিভা প্রকাশ নামের বিখ্যাত প্রকাশনী। প্রচ্ছদ করেছে প্রীতি দেব। প্রচ্ছদ প্রকাশ হওয়ার পরই পাঠকদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে। বইটি বর্তমানে প্রি-অর্ডার চলছে। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।

এবারের বইটি নিয়ে বেশ আশাবাদী লেখিকা আর্শিনা ফেরদৌস। তিনি মনে করেন ‘কেউ তোমাকে বুঝুক কবিতার গভীর অন্তমিলে’ পড়ে পাঠক কবিকায় বুদ হয়ে থাকবেন। আমার নিজের মনে কবিতা নিয়ে একটি সাজানো বাগান আছে। যেটি আমি নিজে বা আমার পারিপার্শ্বিকতায় তৈরী হয়েছে। শুধু বোধ অনুভূতি দিয়ে কবিতা লেখা হয়না। বিজ্ঞান, দর্শন কে অনুসরণ করে নিজের ভিতরে অনুভব করে সেটি প্রকাশ করাই কবিতা। জীবনানন্দ, কবিতার সম্রাট প্রকৃতির চিরপ্রেমিক বলেছেন ‘কবিতা ও জীবন একই জিনিসের দুই উৎসারণ’। কথাটি মেনেই এই ছন্দে শব্দে পথচলা। আমি এ বিষয়গুলো উপলব্ধি করেই এই বইয়ের কবিতাগুলো লেখার চেষ্টা করেছি। সমাজের মানুষ ও পাঠকের জন্য কবিতার মাধ্যমে নতুন কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি।’

বইটি সম্পর্কে লেখিকা আর্শিনা ফেরদৌস বলেন, ‘কেউ তোমাকে বুঝুক কবিতার গভীর অন্তমিলে পড়ে পাঠক কবিতার মুগ্ধতায় বুদ হয়ে থাকবেন। এটি আমার লেখা ৩য় বই। কবিতাগুলো গল্প বুনা হয়েছে বাস্তব জীবন নির্ভরতা থেকে। তিনি আরও বলেন, ‘কেউ তোমাকে বুঝুক কবিতার গভীর অন্তমিলে’ কাব্যগ্রন্থটি নিয়ে আমি বেশ আশাবাদী। আমার প্রথম বই ‘কাঠগোলাপের গাছে মেঘ নেমেছিল’ প্রকাশিত হয়েছিল বইমেলা ২০২১ এ। সেটি প্রকাশের পর পাঠকদের আগ্রহ আমাকে অনুপ্রেরণা দিয়েছে। পাঠকদের এই ভালোবাসা আমাকে মুগ্ধ করে।

উল্লেখ্য, আর্শিনা ফেরদৌস জন্ম সূত্রে বাংলাদেশী। বসবাস পড়াশোনা বাংলাদেশে ও ভারতে। বাণিজ্য ও স্থাপত্যের ছাত্রী, ছোটবেলা থেকে লিটল ম্যাগাজিনে লেখালেখি, বাবা অধ্যাপক আবুল হোসেন সাংবাদিক ছিলেন, খবরের কাগজেও লিখেছেন। স্কুল কলেজে লেখালেখি বিতর্ক, আবৃত্তি, বক্তৃতা বিভিন্ন কার্য ক্রমে যুক্ত ছিলেন, খেলাঘর করতেন। রাজনৈতিক সচেতনতা সবার আগে শেখা উচিত এটি তার বিশ্বাস। স্বাধীন বাংলাদেশের স্বাধীন রাজনীতি থাকা উচিত। পরনির্ভরশীল পুরুষশাসিত সমাজের দাসী যেন মহিলাদের মনে না করা হয়। নারীর কাজ পারিশ্রমিক ন্যয্য হতে হবে। এমনটি বাস্তব রুপ দেখতে চান লেখিকা। অসাম্প্রদায়িক ধারণার এই লেখিকার প্রকাশিত আরো দুটো কবিতার বইগুলো হলো ‘কাঠগোলাপের গাছে মেঘ নেমেছিল’ ও ‘জলের শব্দে নদীর কাব্য’।

সংবাদ লাইভ/সাহিত্য

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।