ads
ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ফেসবুক স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া ধুনটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আঁখি খাতুন (২০) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর রাত অনুমান পৌনে ৯টার দিকে ধুনট পৌর শহরের পশ্চিম ভরণশাহী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের আলতাফ আলীর মেয়ে ও বগুড়া সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

আত্মহত্যার আগে আঁখি খাতুন তার ফেসবুক আইডিতে পরপর ৩টি স্ট্যাটাস লেখেন, (১) রাগ আর ত্যাড়ামি বিক্রি করা গেলে আজ আমি কোটিপতি থাকতাম..!, (২) ক্ষমা করলাম না আমি তাকে কারণ, আমি একা জাহান্নামে যেতে চাই না,, তাকে সাথে নিয়েই যাবো, (৩) আমার শুধু নিজের জন্য দু:খ হয়, নিজের মাথার ওপর হাত রাখতে ইচ্ছা হয়। নিজের জন্য মায়া হয়। নিজের জন্য চোখে পানি চলে আসে!

স্থানীয়রা জানান, নিহত আঁখি খাতুনের বাবা আলতাফ হোসেন প্রায় ১ যুগ আগে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে নিজ বাড়িতে ঘরের দরজা বন্ধ থাকায় ডাকা ডাকি করতে থাকে। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আঁখি খাতুনকে দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের মা মরিয়ম খাতুন জানান, গত ৫ মাস আগে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে রায়হানের সঙ্গে আমার মেয়ে আঁখি খাতুনের বিবাহ হয়। কিন্তু বিবাহের বিষয়টি ছেলের পরিবার জানে না। ঘটনার তিনদিন আগে আঁখি খাতুনের স্বামী রায়হান পড়াশোনার জন্য বগুড়ায় চলে যায়। তার মৃত্যুর পর তার ফেসবুক স্ট্যাটাস নিয়ে নানা সমালোচনা শুনতে পাচ্ছি।

ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, মঙ্গলবার রাত অনুমান পৌনে ৯টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই কলেজ ছাত্রী তার নিজ কক্ষের দরজা বন্ধ কর আত্মহত্যা করে। লাশ উদ্ধারের পর কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।