ads
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ফিড নিউজ বিডি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

সংবাদ লাইভ
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে কেন্দ্র করে নতুন অনলাইন নিউজ পোর্টাল ফিড নিউজ বিডি (www.feednewsbd.com) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ২০২৫ সালের মে মাসে চালু হওয়া এই প্ল্যাটফর্ম অল্প সময়ের মধ্যেই কৃষক, উদ্যোক্তা, গবেষক ও নীতিনির্ধারকদের কাছে নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সম্পাদক মো. আল-আমিন প্রায় নয় বছর ধরে কৃষি সাংবাদিকতায় সম্পৃক্ত। ২০১৭ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত তিনি দেশের শীর্ষ খাতভিত্তিক পত্রিকা পোল্ট্রি খামার বিচিত্রা-তে সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি দেশি-বিদেশি বহু গুণী ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন এবং সফলভাবে সম্পাদনা ও আর্থিক কার্যক্রম পরিচালনা করেছেন।

মো. আল-আমিনের সাংবাদিকতা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল প্রায় আট বছর পোল্ট্রি খামার বিচিত্রা-এর প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কামাল আহাম্মদ-এর সঙ্গে কাজ করার সুযোগ। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন রেজিস্ট্রার কামাল আহাম্মদ সাংবাদিকতার জগতে এক উজ্জ্বল নাম ছিলেন। তার সান্নিধ্যে পাওয়া জ্ঞান ও প্রেরণা মো. আল-আমিনকে এই নতুন উদ্যোগের দৃঢ় ভিত গড়ে দিয়েছে।

আজকের তরুণ প্রজন্ম কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন নতুন উদ্ভাবনী ধারণা ও উদ্যোক্তা মানসিকতা নিয়ে এগিয়ে আসছে। অনলাইন প্ল্যাটফর্মগুলো তাদের কণ্ঠস্বরকে আরও জোরালো করছে এবং তৃণমূলের সমস্যাগুলোকে সামনে আনছে। ফিড নিউজ বিডি এ লক্ষ্যকে ধারণ করে তরুণ সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের সম্পৃক্ত করেছে, যাতে পাঠকরা দ্রুত, সহজ ও আকর্ষণীয় উপায়ে তথ্য পেতে পারেন।

ফিড নিউজ বিডি’র প্রতিটি সংবাদ প্রকাশের আগে যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়। প্রতিবেদনে অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতার পাশাপাশি ভবিষ্যতের দিকনির্দেশনাও প্রতিফলিত হয়। পাশাপাশি গবেষণা নিবন্ধ, বাজার পরিস্থিতি, প্রযুক্তি বিষয়ক তথ্য, খামার ব্যবস্থাপনা পরামর্শ এবং অনুপ্রেরণাদায়ী সফলতার গল্পও নিয়মিত প্রকাশিত হয়।

শিল্প বিশেষজ্ঞদের বিশ্বাস, ফিড নিউজ বিডি’র আনুষ্ঠানিক যাত্রা বাংলাদেশের কৃষি সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করবে। কেবল নির্ভরযোগ্য সংবাদই নয়, বরং দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন যাত্রায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।