ads
ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ বহাল, রুল নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

ডেস্ক নিউজ
ডিসেম্বর ৯, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার হাইকোর্টের আদেশ আপাতত বহাল থাকছে। এ বিষয়ে জারি করা রুল আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা একটি আবেদন (লিভ টু আপিল) শুনানি শেষে আপিল বিভাগ এই নির্দেশনা দেয়। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালত উল্লেখ করে, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিতই থাকবে।

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু একাধিক প্রার্থী প্রক্রিয়াটি চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেন। প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আদালত তাদের পর্যবেক্ষণ তুলে ধরে সংশ্লিষ্ট রুল জারি করে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উচ্চ আদালতে আপিল করে নিয়োগ স্থগিতাদেশ বাতিল চেয়েছিল। তবে আপিল বিভাগ জানিয়েছে, হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

এর ফলে আপাতত তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা নিয়োগপত্র প্রদান সম্ভব নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী হাইকোর্টের রুল দ্রুত নিষ্পত্তি করা হলে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারিত হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।