ads
ঢাকাবুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নোয়াখালী টেক্সটাইল কলেজে শিক্ষকের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, স্যারের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। নোয়াখালীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (TEC) এর শিক্ষক জনাব জাকারিয়া আলম জিকু স্যারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে এবং প্রশাসনিক গেট তালা মেরে বিক্ষোভ শুরু করেছে। শিক্ষার্থীরা দাবি করেছে, স্যারের দীর্ঘ অভিজ্ঞতা ও একাডেমিক দক্ষতার কারণে তিনি কলেজের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ, এবং তার বদলি আদেশ শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হতে পারে।

স্যারের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিশাল অভিজ্ঞতা রয়েছে এবং তিনি কলেজের গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। TECN Science and Innovation ক্লাবের আয়োজনে “TECN Fabric Day 2024”-এর অন্যতম উদ্যোক্তা ছিলেন স্যার, যা কলেজের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিয়েছে। স্যারের পরিকল্পনায় ছিল “TECN Fabric Day and Apparel Week 2025” আয়োজন, যা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ ও উদ্ভাবন নিয়ে আসার সম্ভাবনা তৈরি করেছিল।

কলেজের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহীম বলেন, “ওয়েট বিভাগের শিক্ষকের ঘাটতি থাকা সত্ত্বেও স্যারের বদলি আদেশ দেওয়া হয়েছে। স্যারের অধীনে ওয়েট বিভাগের অধিকাংশ থিসিস প্রজেক্ট চলছে, এবং বিভিন্ন গবেষণা কার্যক্রমও চলছে, যা স্যারের বদলি হলে বড় ধরনের প্রভাব ফেলবে।”

২৫ ডিসেম্বর বিকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। তারা প্রশাসনিক ভবন থেকে মিছিল শুরু করে মূল প্রশাসনিক ভবনের সামনে গিয়ে আগুন জ্বালিয়ে সমাবেশ করে। শিক্ষার্থীরা জানান, “জিকু স্যারের মতো যোগ্য ও সৎ শিক্ষককে হারাতে চাই না। বিভাগের শিক্ষক সংকট থাকা সত্ত্বেও তাকে বদলি করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। আদেশ প্রত্যাহার না হলে আমরা ক্লাস ও পরীক্ষা বন্ধ করে বস্ত্র অধিদপ্তর ঘেরাও করব।”

এদিকে, ২৪ ডিসেম্বর বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে মোঃ জাকারিয়া আলম জিকু স্যারের বদলি আদেশ দেওয়া হয়েছে। তাকে ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা এখন প্রশাসনের কাছ থেকে এই আদেশ প্রত্যাহারের দাবিতে সোচ্চার।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।