ads
ঢাকাশনিবার , ১১ এপ্রিল ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৬৯তম সভা অনুষ্ঠিত 

নোবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৬৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সভার শুরুতে রিজেন্ট বোর্ডের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সদস্যদের মূল্যবান মতামত ও পরামর্শ গ্রহণ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় মতবিনিময় হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন উপাচার্য।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ রিজেন্ট বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।