ads
ঢাকাশনিবার , ১ জুন ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নারিন্দায় একটি টেইলার্সে অগ্নিকাণ্ড: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ডেস্ক নিউজ
জুন ১, ২০২৪ ২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর পুরান ঢাকার নারিন্দায় একটি টেইলার্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে নবরূপ টেইলার্স নামের এক প্রতিষ্ঠানে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুনে টেইলার্সের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

দোকানের মালিক রাসেল বলেন, আমার দোকানে অর্ধকোটি টাকার মালামাল ছিল, যা সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি পথে নেমে গেলাম।

স্থানীয় লোকেরা জানায়, শর্ট-সার্কিট থেকে হঠাৎ করে আগুন লাগে। ফায়ার সার্ভিসে কল দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।