ads
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নবীন শিক্ষার্থীদের বরণ করল শেকৃবি

শেকৃবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে নবাগতদের বিভিন্ন দিকনির্দেশনা ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে ধারণা প্রদান হয়। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং ফুল দিয়ে তাদের বরণ করা হয়। এ সময় টিএসসি কমপ্লেক্সের সম্মুখ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ রাজনৈতিক ছাত্র সংগঠন স্টল সাজিয়ে নবাগতদের কাছে নিজেদের কার্যক্রম তুলে ধরে এবং তাদেরকে সংগঠনে যুক্ত হওয়ার আহ্বান জানায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘র‌্যাগিং এবং মাদক মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের মূল লক্ষ্য। আমরা গত বছর চেষ্টা করেছি কেউ যেন র‍্যাগিং এর শিকার না হয় এবং আমরা চেষ্টা করে যাচ্ছি এটি যেন শেকৃবিতে আর ফিরে না আসে। আমরা চায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি করিয়ে অভিভাবকরা নিশ্চিত থাকতে পারে যেন আমার ছেলেমেয়েরা নিশ্চিন্তে লেখা পড়া করতে পারে। এ ধরনের পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। ’
আলোচনা অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. রজ্জব আলী কোর্স লে-আউট প্রদর্শন করেন। এরপর ২টা ৩০ মিনিটে বাংলাদেশে কৃষি গ্র্যাজুয়েটদের সম্ভাবনা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। দিনব্যাপী এ আয়োজনের শেষ অংশে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন সপ্তক নবীনদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানটি ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল  হকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় সম্পন্ন হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।