ঢাকাWednesday , 29 November 2023
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষার্থীর একক চিত্রপ্রদর্শনী

Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান রুমির উদ্যোগে একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৮ নভেম্বর) তিন দিনব্যাপী একক চিত্রপ্রদর্শনীর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রদর্শনীতে প্রায় ১০০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। যা শিল্পী আব্দুর রহমান রুমির স্নাতক পর্যায়ে অঙ্কন করা।

এর আগে রবিবার (২৬ নভেম্বর) একক প্রদর্শনীটির উদ্বোধন করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক দ্রাবির সৈকত ও শিক্ষার্থীরা।

চিত্রপ্রদর্শনীর আয়োজন নিয়ে রুমি বলেন, আমার আঁকা প্রায় সাড়ে তিন হাজার চিত্রকর্ম রয়েছে। স্নাতক পর্যায়ের কাজগুলো নিয়ে একক চিত্র প্রদর্শনীর আয়োজন করার ইচ্ছে ছিলো। সে উদ্দ্যেশের অংশ হিসেবেই এই একক চিত্র প্রদর্শনী। ইচ্ছে আছে স্নাতকোত্তর পর্যায়ে করা কাজগুলো নিয়ে ফল প্রকাশের দিন আরেকটি একক চিত্রপ্রদর্শনী করার।

রুমির এমন উদ্যোগে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার বলেন, সবাই এককভাবে প্রদর্শনীর সাহস করতে পারে না। রুমির আজকের এই পর্যায়ে আসার পথটা মসৃণ ছিলো না। পারিবারিক বাধা, সামাজিক বাধা পেরিয়ে সে আজ এই পর্যায়ে আসতে পেরেছে, এটা সত্যিই গর্বের বিষয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।