ads
ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

দুর্নীতিবিরোধী সচেতনতায় স্টামফোর্ড ইয়েস ফোরামের সাফল্য 

সংবাদ লাইভ ডেস্ক
আগস্ট ৮, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

“সততা শুধু একটি নীতি নয়, এটি কি দায়িত্ব। তরুণদের হাত ধরেই গড়ে উঠবে ভবিষ্যতের দুর্নীতিমুক্ত বাংলাদেশ “

এই বিশ্বাসকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (TIB) এর উদ্যোগে পরিচালিত ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট) ফোরাম বহুদিন ধরেই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মূলত দুর্নীতির বিরুদ্ধে বিশ্ব আন্দোলনের প্রেক্ষাপটে বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টি আই) এর বাংলাদেশ চ্যাপ্টার হিসেবে ১৯৯৬ সালে যাত্রা শুরু করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টি আই বি)। পরবর্তীতে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব অনুধাবন করে সকল উদ্যোগকে একটি প্ল্যাটফরমে আনার লক্ষ্যে ২০০৬ সালে তরুণদের এই উদ্যোগ ‘ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট ‘ (ইয়েস) নামে সকলের কাছে পরিচিতি লাভ করে। এরপর তরুণদের সকল অংশগ্রহণকে আরো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০০৮ সালে ঢাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ইয়েস এর পথচলা শুরু হয় এবং বর্তমানে এরূপ ১৫টি ইয়েস গ্রুপ সক্রিয় রয়েছে। এরই ধারাবাহিকতায় ২০০৯ সাল থেকে যাত্রা শুরু করে স্টামফোর্ড ইউনিভার্সিটি ইয়েস ফোরাম। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সচেতনতা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করছে এই ফোরাম।

মূলত তিনটি উদ্দেশ্য নিয়ে ইয়েস পরিচালিত হয় – দুর্নীতির নেতিবাচক প্রভাব সম্পর্কে বাংলাদেশের তরুণ সমাজকে সচেতন করা, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণে তরুণ প্রজন্মকে উৎসাহিত ও সচেতন করা, তরুণদের মাঝে নৈতিক মূল্যবোধ চর্চা ও অন্যান্য গুণাবলির বিকাশ সাধন করে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা যা দেশকে দুর্নীতি ও দারিদ্রমুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করবে। এরই কার্যক্রম হিসেবে স্টামফোর্ড ইউনিভার্সিটি ইয়েস ফোরাম নিয়মিতভাবে আয়োজন করে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন, গণসচেতনতামূলক পোস্টার প্রদর্শনী, কার্টুন প্রদর্শনী, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, শিক্ষামূলক সেমিনার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন। এছাড়াও প্রতিবছর ইয়েস ফোরাম জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে নানা আয়োজন করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস, সুশাসন দিবস এবং তথ্য অধিকার দিবস। এসব আয়োজন এর মূল লক্ষ্য তরুণদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তোলা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। এছাড়া এই ফোরামটির অন্যতম বৈশিষ্ট্য হলো – তারা শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মূল্যবোধ গঠনে সক্রিয়ভাবে কাজ করছে। মূলত ফোরামটি প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই ক্যাম্পাসে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এরই স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের ২৯ জুন ‘ ফোরাম ও ক্লাব এক্সিলেন্স অ্যাওয়ার্ড ‘- এ স্টামফোর্ড ইউনিভার্সিটির ১৭টি সক্রিয় ফোরাম ও ক্লাবের মধ্যে ইয়েস ফোরাম অর্জন করেছে ‘চেয়ারম্যান অ্যাওয়ার্ড ২০২৪’ এবং সম্মানজনক দ্বিতীয় স্থান। এবারের পুরস্কারপ্রাপ্তি ইয়েস ফোরামের নেতৃত্বগুণ, সদস্যদের আন্তরিকতা এবং কার্যক্রমের সৃজনশীলতারই পরিচায়ক। সারা বছরব্যাপী সক্রিয়তা এবং TIB এর মূলনীতি অনুসরণ করে ইয়েস ফোরাম স্টামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। ইয়েস এর পুরস্কারপ্রাপ্তি নিয়ে ফোরামটির কনভেনর ড. মাহমুদা পারভিন বলেন, ইয়েস এর কো-অর্ডিনেটর এবং সকল সদস্যদের  বছরব্যাপী সম্মিলিত প্রচেষ্টার ফলাফল আজকের এই অর্জন।

এছাড়াও সামনে আরো বৃহৎ পরিসরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, ক্যাম্পাসের বাইরেও ইয়েস এর বার্তা পৌঁছে দেয়া এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত প্রজন্ম গঠনের লক্ষ্যে সর্বদা কাজ করে যাবে স্টামফোর্ড ইউনিভার্সিটি ইয়েস ফোরাম।

সংবাদ লাইভ /আমা

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।