ads
ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

চার বছরের স্নাতক শেষ হয়নি সাড়ে ছয় বছরেও

জাককানইবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

৬ বছর আট মাসেও স্নাতক সম্পন্ন করতে পারেনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এ বছরের ২৮ মার্চ স্নাতকের সর্বশেষ পরীক্ষা দেওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও নানা জটিলতায় প্রকাশ হয়নি ফলাফল। একই চিত্র দেখা যায় বিভাগের অন্যান্য শিক্ষাবর্ষেও। তাই চার বছরের স্নাতক এবং ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিজ্ঞান অনুষদ এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞান অনুষদ ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করে বিভাগটির শিক্ষার্থীরা। এসময় তারা একদিনের মধ্যে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতকের ফলাফল প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রবর্তন ও বাস্তবায়ন, সেশনজট নিরসন এবং শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনাসহ ১৫ দফা দাবি উত্থাপন করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীদের সাথে ১ ঘণ্টা বৈঠক শেষে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ ব্যাপারে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত হাসান জানান, আমরা ৫ বছর ৭ মাস পরে এসেও ৪ বছর মেয়াদি স্নাতকের ৮ম সেমিষ্টারের ক্লাস করছি। গত ২৩ এপ্রিলে আমাদের ৭ম সেমিস্টারের পরীক্ষা শেষ করার ৬ মাস পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশিত হয়নি। ৮ম সেমিস্টারের ক্লাস-পরীক্ষাও ঠিকমতো চলছে না৷ অথচ আমাদের শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা স্নাতক শেষ করেছে অনেক আগেই।

অন্যদিকে বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৪ বছর ৭ মাস পর এসে আট সেমিষ্টারের মধ্যে সবেমাত্র পঞ্চম সেমিষ্টার শেষ করতে পেরেছে।

এসব ব্যাপারে জানতে বিভাগীয় প্রধান মোঃ রকিবুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আজ শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা হয়েছে। আগামীকাল বিভাগে একাডেমিক মিটিংয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, আজকের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে এবং আগামী রবিবারের মাঝেই মাইগ্রেশন সার্টিফিকেট দেওয়া যাবে। আগামীকাল সকল শিক্ষকদের নিয়ে বিভাগীয় প্রধান একাডেমিক মিটিং করবেন এবং সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির দায়িত্বশীল শিক্ষকদের একাডেমিক ক্যালেন্ডার তৈরির দায়িত্ব দেয়া হয়েছে।

 

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।