কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছভুক্ত ‘সি’(ব্যবসায় শিক্ষা) ইউনিটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরিক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১০ মে) সকাল ১১টায় এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১২টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভীড়। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তিচ্ছুদের সহায়তায় কাজ করছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট এবং শাখা ছাত্রলীগ ও বিভিন্ন আঞ্চলিক সংগঠন।
‘সি’ ইউনিটের ভর্তি পরিক্ষা কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্যাহ বলেন, “সবকিছুই সুষ্ঠুভাবে হচ্ছে। কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। শিক্ষার্থী উপস্থিতির হার অনেক ভালো।”
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


