ads
ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাটল-ভ্যান সংঘর্ষ, আহত এক

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি
নভেম্বর ৫, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অভ্যন্তরীণ সড়কে শাটল কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছাকাছি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ঝাল চত্বর দিক থেকে আসা শাটল কারটি প্রধান ফটকে মোড় নেওয়ার সময় একটি ভ্যান হঠাৎ সামনে চলে আসে। মুহূর্তেই সংঘর্ষে ভ্যানটি উল্টে যায় এবং শাটলের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ভ্যানচালক গুরুতর আহত হলে উপস্থিত শিক্ষার্থী ও অন্যান্য ভ্যানচালকরা দ্রুত তাকে ইবি মেডিকেল সেন্টারে নিয়ে যান।

ইবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির শরীরের কয়েকটি স্থানে আঘাত পেয়েছেন এবং শাটলের ভাঙা কাচে হাত-পায়ের কিছু অংশ কেটে গেছে। তাকে চিকিৎসা দিয়ে নয়টি সেলাই দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, “ঘটনাটি জানার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। শাটল চালক তানভীরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আহত ভ্যানচালকের চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা দেবে।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।