বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এর যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধকালীন গণহত্যার ওপর নির্মিত তথ্যচিত্র ‘বে অব ব্লাড’ এর বিশেষ প্রদর্শনী আয়োজিত হয়েছে গত ২০ আগস্ট। ইউল্যাবের ধানমন্ডির গবেষণা ভবনের এই প্রদর্শনীটি হয়।
ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণেন্দু বোস “বে অব ব্লাড” তথ্যচিত্রে ৪৭-এর ভারত ভাগ ও তার পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমির ইতিহাস তুলে ধরেন।
প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নির্মাতা কৃষ্ণেন্দু বোস, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইতিহাসবিদ মুনতাসির মামুন, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মফিদুল হক, প্রত্নতাত্ত্বিক গবেষক শাহনাজ হুসনে জাহান প্রমুখ।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


