ads
ঢাকামঙ্গলবার , ৩ মার্চ ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আদিয়ান এগ্রো লিমিটেডে জয় মজুমদারের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

পোল্ট্রি সেক্টরের স্বনামধন্য প্রতিষ্ঠান আদিয়ান এগ্রো লিমিটেড-এর মার্কেটিং বিভাগের পরিচিত মুখ জয় মজুমদার সম্প্রতি ম্যানেজার (মার্কেটিং) পদে পদোন্নতি লাভ করেছেন। তাঁর এই অর্জন প্রতিষ্ঠানের অভ্যন্তরে যেমন গর্বের বিষয়, তেমনি সহকর্মীদের কাছেও অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

জয় মজুমদার ২০১৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং ২০১৮ সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমবিএ সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষ করেই তিনি ২০১৬ সালের ১ সেপ্টেম্বর আদিয়ান এগ্রো লিমিটেড-এ মার্কেটিং অফিসার (ইনস্টিটিউট সেলস) হিসেবে কর্মজীবন শুরু করেন।

কর্মজীবনের শুরু থেকেই পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে তিনি কর্তৃপক্ষের আস্থা অর্জন করেন। ধারাবাহিক সাফল্য, দায়িত্বশীলতা এবং লক্ষ্যভিত্তিক কর্মসম্পাদনের মাধ্যমে তিনি ধাপে ধাপে পদোন্নতি লাভ করেন। সর্বশেষ তিনি ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্প্রতি তাঁর যোগ্যতা ও অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে ম্যানেজার (মার্কেটিং) পদে উন্নীত করা হয়েছে।

এই অর্জনের জন্য জয় মজুমদারকে মাসিক কৃষি সুরক্ষা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।

সংবাদ লাইভ/সবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।