ads
ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

আই.ই.বি কাতার চ্যাপ্টারের বার্ষিক বনভোজন

আবুল কালাম ফয়সাল, কাতার প্রতিনিধি
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি কাতারের রাজধানী দোহার লুসেইল ক্রিসেন্ট পার্কের প্রাকৃতিক পরিবেশে ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইবি কাতার চ্যাপ্টারের উদ্যোগে বার্ষিক বনভোজন এর আয়োজন করা হয়।

কাতারে অবস্থানরত বাংলাদেশী প্রকৌশলীদের পরিবারবর্গ ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে কেক কেটে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।

সকালের নাস্তার পর প্রকৌশলী সাইফুল ইসলামের পরিচালনায় শিশু, কিশোর, মহিলা ও পুরুষদের বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়। পাঁচ বছরের নিচে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয় ইরহাম, দ্বিতীয় ইরহাম ও তৃতীয় হয় জুয়ারিয়া।

বালিকাদের ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম হয়  ইরহাম, দ্বিতীয় সারা এবং হয় অধিকার করে মানহা। অপরদিকে, বালকদের বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম হয় রেহান, দ্বিতীয় আবরার এবং তৃতীয় হয় অদিব।

মহিলাদের প্রতিযোগিতায় প্রথম হন মিসেস বনি, দ্বিতীয় মিসেস বন্যা ও তৃতীয় হন মিসেস সাদিয়া। অপরদিকে, পুরুষদের বাস্কেট বল প্রতিযোগিতাায় প্রথম হন প্রকৌশলী রোবেল, দ্বিতীয় প্রকৌশলী সোলায়মান ও তৃতীয় প্রকৌশলী মোস্তাক । জুম্মার নামাজের বিরতির পর মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আসরের নামাজের পর র‌্যাফেল ড্র ও বিঙ্গো খেলা শেষে প্রকৌশলী সৈয়দ মুজিব আহমদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

বিদায় সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান প্রকৌশলী বি.এম. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুল আওয়াল। বিদায়ী সহকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক দুই চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল আলম ও প্রকৌশলী জালাল আহমদ।

প্রকৌশলী শামসুর রহামানের তত্ত্বাবধানে বিদায়ী সদস্যকে ক্রেস্ট ও খেলাধুলার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানের সাফল্যের জন্য যে সকল প্রকৌশলী অবদান রেখেছেন তাঁরা হলেন, কার্যনির্বাহী সদস্য মো. আবদুল আলিম, মো. মোজাম্মেল হক, মো. সাইফুল ইসলাম, মো. মাহমুদুল হাসান, মো. আনসার আলী মণ্ডল, মো. মোস্তাক আহমদ ও মো. রাফিউল বিশ্বাস। মাগরিবের নামাজের পূর্বে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।