ads
ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শিশুর ডান চোখের বদলে বাম চোখে অপারেশন করলেন চিকিৎসক

ডেস্ক নিউজ
জানুয়ারি ১৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ধানমন্ডির একটি বেসরকারি চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। দেড় বছরের শিশু ইরতিজা বাম চোখে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসক ভুল করে ডান চোখে অস্ত্রোপচার করেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে ধানমন্ডির আই হাসপাতালে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, ইরতিজার বাম চোখে ময়লার উপস্থিতি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তবে অপারেশন শেষে দেখা যায়, বাম চোখের পরিবর্তে ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ জানালে চিকিৎসক পুনরায় ইরতিজাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে বাম চোখে অপারেশন করেন।

শিশুটির মা জানান, অপারেশনের পর চিকিৎসক কোনো ছাড়পত্র না দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। তিনি দাবি করেন, ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

এ বিষয়ে আই হাসপাতালের প্রধান নির্বাহী জানান, ঘটনাটির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ‘ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধকেই ছাড় দেওয়া হবে না।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।