ads
ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বশেমুরবিপ্রবি ছাত্রলীগ কর্মী গ্রেফতার

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
জানুয়ারি ১৪, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকা এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মোঃ রানা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবু ২০১৯-২০ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জানা যায়, ১৩ জানুয়ারি রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় আন্দোলনে বাধা প্রদান এবং তার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে।

এবিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি জানান,জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকা এবং ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।