ads
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গোপালগঞ্জে এসআরটেক পিঠা পার্বণ ও হিম উৎসব ১৪৩১ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৯, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (এসআরটেক), গোপালগঞ্জে ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিনব্যাপী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসআরটেক পিঠা পার্বণ ও হিম উৎসব-১৪৩১। SRTEC Cultural Society (SRTECCS) এর আয়োজনে এবং SRTEC Debate Club ও SRTEC Media-এর সহযোগিতায় এ উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়।

উৎসবের প্রথম দিন বিকেল তিনটায় কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নয়ন চন্দ্র ঘোষ অনুষ্ঠানটির উদ্বোধন করেন। প্রথম দিনের আয়োজন ছিল এসআরটেক ডিবেটিং ক্লাবের উদ্যোগে “আমার দেশে আমিই সেরা” প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনায় SRTECCS, বিশেষ পরিবেশনায় ফাইবার ব্যান্ড ও ৪০৪ এবং নাটক “রক্তকরবী”।

প্রায় ১২০ ধরনের পিঠা নিয়ে শিক্ষার্থীরা প্রায় ১৫-২০টি স্টল সাজায়। পিঠাগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীদের হাতেই তৈরি হয়, যা উৎসবের আকর্ষণ বাড়িয়ে তোলে।

এই উৎসব শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকদের মধ্যে এক অসাধারণ মিলনমেলার সৃষ্টি করে। গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ আয়োজন হয়ে ওঠে এক উজ্জ্বল সাংস্কৃতিক অধ্যায়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।