বগুড়ার আদমদীঘিতে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। ২১ অক্টোবর (সোমবার) রাত ৮টায় উপজেলার হলুদঘর গ্রামের জনৈক মোস্তফা আকন্দের বাড়ির পাশের রাস্তা সংলগ্ন কষ্টিপাথরের শিবলিঙ্গ সাদৃশ্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
জানা গেছে, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে শিবলিঙ্গটি উদ্ধার করে। কষ্টিপাথরের শিবলিঙ্গটি ৩২৫ কেজি ওজনের। যার মূল্য আনুমানিক ৩ কোটি ২৫ লাখ টাকার মতো। উদ্ধারের পর আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
শিবলিঙ্গ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আদমদীঘি থানার ওসি মোস্তাফিজুর রহমান।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


