ads
ঢাকাবুধবার , ৯ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বশেফমুবিপ্রবিতে অন্ত:বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৪ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি (বশেফমুবিপ্রবিত) বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির আয়োজিত সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে৷ এতে চাম্পিয়ান হয়েছে সমাজকর্ম বিভাগের টিম ‘জাস্টিস’।

মঙ্গলবার (০৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংসদীয় পদ্ধতিতে এই বিতর্ক প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল ❝এই সংসদ মনে করে, রাষ্ট্রের অর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি পূরণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অন্তর্বর্তীকালীন সরকার আরো দীর্ঘমেয়াদী করা উচিত৷❞

প্রতিযোগিতায় সরকারি দল সমাজকর্ম বিভাগ জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়, এবং বিরোধী দল কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ রানার্স আপ হয়। বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিরোধী দলনেত্রী নাদিয়া বেগম নুড়ি৷

সরকারি দলের (Justice) বিতার্কিক ছিলেন আইনুন্নাহার রিয়া, সাদেকুর রহমান সাদেক, তাসফিয়া বিনতে মাহবুব ও সৈকত ইসলাম৷ অন্যদিকে বিরোধী দলের (Gravity Guild) বিতার্কিক ছিলেন নাদিয়া বেগম নুড়ি, মানতাসা নুসরাত জামান প্রকৃতি, লামিয়া রহমান মিম ও তাসনিম হক আঁখি।

বির্তকে স্পিকার হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল আলম এবং ডেপুটি স্পিকার হিসেবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ আমিমুল ইহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন৷ বিশেষ অতিথি ও বিচারক হিসেবে ফিসারিজ বিভাগের চেয়ারম্যান ড. সাদিকুর রহমান, ড. আল মামুন সরকার, ড. আবদুস সাত্তার, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অলিউল্লাহ্ চৌধুরী, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান নাজমুল হোসেন এবং ইইই বিভাগের প্রভাষক সিজার রহমান উপস্থিত ছিলেন৷ এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বির্তক প্রতিযোগিতাটি উপভোগ করে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।