ads
ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় পুলিশের অভিযানে চাইনিজ রাইফেল, চাকুসহ বিপুল মাদক উদ্ধার

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

৫ আগস্টের পর থেকে ঝিমিয়ে পড়েছিল বগুড়া জেলা পুলিশের কার্যক্রম। গত সাত দিনে গতি ফিরেছে বগুড়া জেলা পুলিশে। প্রতিনিয়ত মাদক উদ্ধার ছাড়াও গ্রেফতার হয়েছে প্রায় তিনশত অপরাধী।

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা ৬ অক্টোবর (রবিবার) এ তথ্য নিশ্চিত করেছেন।

গত এক সপ্তাহে জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৭০ বোতল ফেনসিডিল, সাড়ে ১৩ কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে জেলা পুলিশ।

এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ১টি চাইনিজ রাইফেল ও ৫টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গত এক সপ্তাহে ১১ টি সাজা ওয়ারেন্ট ও ২২৯ টি ওয়ারেন্ট তামিল করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, পুলিশের এ কার্যক্রমে চিহ্নিত সন্ত্রাসী, মামলার আসামিসহ অপরাধীদের গ্রেফতারের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।