ads
ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে শ্রমিক নিহত

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ৩, ২০২৪ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর এলাকায় নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. হারুন মিয়া(৫৫)। তিনি দেউলী ইউনিয়নের লক্ষিকোলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয়রা জানান, গণেশপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন সরকারের নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মান শ্রমিকের কাজ করতেন হারুন মিয়া। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিল্ডিংটির পূর্ব পার্শ্বের সাটার ভেঙে যায়। এতে সাটারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার সংবাদ পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও শিবগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।