ads
ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় ছুরিকাঘাতে অটো চালক খুন

বগুড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে  আফসার আলী (৫০) নামের একজন অটোরিকশা চালক খুন হয়েছেন। এসময় স্থানীয় জনগন ছুরিকাঘাতে অভিযোগে রেজাউল (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।

শুক্রবার বেলা ১১ টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কলমাচাপর গ্রামের রাস্তায় এঘটনা ঘটে।

নিহত আফসার আলী কলমা চাপর গ্রামের সফর উদ্দিনের ছেলে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফসার আলী বাড়ি থেকে বের হয়ে খরনা বাজারে যাচ্ছিলেন। পথিমথ্যে কলমাচাপর গ্রামের রাস্তায় একই গ্রামের আবু খায়েরের ছেলে রেজাউল তার পথরোধ করে পেটে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন রেজাউলকে আটক করে মারপিট করে। খবর পেয়ে পুলিশ পৌছে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।

ওসি বলেন,স্থানীয়রা জানিয়েছেন রেজাউল মাদকাসক্ত এবং মানসিক রোগী।এর আগেও ২ জন ছুরিকাঘাত করেছিল। আফসার আলীর লাশ ময়না তদন্তের জন মর্গে পাঠানো হয়েছে।রেজাউলকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।