ads
ঢাকামঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

স্নাতকোত্তর সম্পন্নকারী ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য হল ত্যাগের নির্দেশ

জাককানইবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অনাবাসিক এবং স্নাতকোত্তর ও যেসকল ডিপার্টমেন্টে, স্নাতকোত্তর চালু নেই সেক্ষেত্রে স্নাতক চূড়ান্ত পরীক্ষা সম্পন্নকারী শিক্ষার্থীদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে হল প্রশাসন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী স্নাতকোত্তর এবং যেসব বিভাগে স্নাতকোত্তর প্রোগ্রাম চালু নেই, সেক্ষেত্রে যারা স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে, তাদের ৩০ অক্টোবরের মধ্যে সমস্ত পাওনাদি পরিশোধ করে হল ত্যাগ করতে হবে। একই সাথে, অনাবাসিক শিক্ষার্থীদেরও ওই সময়ের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষ ব্যতীত অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দের আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নোটিশ থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে তা যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ (সর্বশেষ সেমিস্টারের প্রকাশিত মার্কশিটের ফটোকপি ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি) আগামী ০৮ অক্টোবরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।