ads
ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে নারীর মৃত্যু

বগুড়া ব্যুরো
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া সারিয়াকান্দি উপজেলায় আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫টার দিকে হিন্দুকান্দি পুলিশ লাইন্স বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম ওয়াহেদা বেগম। তিনি ওই এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জানান, আকস্মিক ঝড় উঠে আসার সময় বাড়ির ভেতরে খড়ি কুড়াচ্ছিলেন ওয়াহেদা বেগম। এসময় প্রচণ্ড বাতাসে ইউক্যালিপটাস গাছের একটি ডাল তার মাথার উপরে এসে পড়ে৷ এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।