ads
ঢাকাবুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

জাককানইবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে একটি প্রজ্ঞাপন জারি করে এই নিয়োগ প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা প্রজ্ঞাপনটি প্রকাশ করেছে।

নিয়োগের শর্তে জানানো হয়, ভাইস-চ্যান্সেলর হিসেবে ড. আলমের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে ৪ বছর। এই পদে তিনি তার বর্তমান বেতন ও ভাতাদি পাবেন এবং অন্যান্য পদসংশ্লিষ্ট সুবিধা ভোগ করবেন। ড. আলমকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। পাশাপাশি, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।