বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের উদ্দিরকোলা বাজার এলাকায় বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছে।
শনিবার(১৪ সেপ্টেম্বর) রাত দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল ফাঁড়ির এসআই লালন।
তিনি জানান, নিহত যুবকের নাম বিপুল (২২)। তিনি শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ার জুয়েলের ছেলে।
উদ্দিরকোলা বাজার থেকে প্রত্যক্ষদর্শী একজন জানান, বিপুল সহ তিনজন একটি মোটর সাইকেলে করে গাবতলী দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সাথে মোটরসাইকেল এর সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে বিপুল নিহত এবং মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পরে লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। আহতদের মধ্যে একজনের নাম শামীম বলে জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি।


